Header Ads

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সোমবার, ৪ মে মাঠে গড়াচ্ছে ডিপিএল

 

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী সোমবার (৪ মে) মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। দেশের একমাত্র লিস্ট ‘এ’ ক্রিকেট প্রতিযোগিতার এবারের আসর অনুষ্ঠিত হবে ভিন্ন ফরম্যাটে—সুপার লিগ ও রেলিগেশন লিগ ছাড়াই, পুরোপুরি সিঙ্গেল লিগ পদ্ধতিতে। ১২ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের প্রথম তিন রাউন্ডের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


এবারের ডিপিএলের ২০২৫-২৬ মৌসুমে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬টি ভেন্যুতে। মোট ৬৬টি ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলই সরাসরি চ্যাম্পিয়ন হবে। অন্যদিকে, তালিকার নিচের দুই দলকে নামতে হবে প্রথম বিভাগে। পুরো আসর চলবে আগামী ১১ জুন পর্যন্ত।


প্রকাশিত সূচি অনুযায়ী, প্রতিটি ম্যাচ ডেতে সব দলই মাঠে নামবে। কোনো ম্যাচ নির্ধারিত দিনে শেষ না হলে পরের দিন রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে, আর তার পরের দিন থাকবে বিরতি। এই নিয়ম মেনেই ৭ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় রাউন্ড এবং ১০ মে শুরু হবে তৃতীয় রাউন্ডের খেলা।

No comments

Powered by Blogger.